টি-টোয়েন্টি নারী এশিয়া কাপের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় খানিকটা দেরিতে শুরু হয় ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি মালয়েশিয়া।
ইনিংসের শুরুর ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। মালয়েশিয়ান ব্যাটার ওয়ান জুলিয়া আর ইলসা হান্টার ছাড়া দুই অঙ্ক পার করতে পারেননি কোনো ব্যাটার।
ওমাইমা সোহাইল নেন সর্বোচ্চ তিন উইকেট। আর হান্টার সর্বোচ্চ ২৯ রান করে থাকেন অপরাজিত। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৫৭ রানে থামে মালয়েশিয়া।
জবাবে ৯ ওভার খেলে মাত্র ১ উইকেটে হারিয়ে ৬১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
You must be logged in to post a comment.