মাগুরা জেলা সহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক-১ আলী আহম্মদ আহাদ।
তিনি বলেন, বিশ্ব মুসলমানদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।
তিনি আরও বলেন, যদিও করোনাভাইরাসের কারণে পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ব্যাপক ভাবে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই থাকি না কেন, ঘনিষ্ঠ আত্মীয় পরিজনসহ সবাই নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেব। এছাড়াও মহামারি করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমরা সবাই মহান আল্লাহর নিকট দোয়া কামনা করবো। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
You must be logged in to post a comment.