বিশ্বকাপ : সিদ্ধান্ত থেকে সরে আসলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
সোমবার, ১২ জুন, ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ন

অবশেষে শেষের পথে এশিয়া কাপ নিয়ে নাটকীয়তা। ইতোমধ্যেই পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলের এশিয়া কাপের অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপের পাশাপাশি আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়েও দেখা দিয়েছিল সংশয়। ভারতের বিপক্ষে আহমেদাবাদে নিজেদের ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। তবে অবশেষে, নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান।

ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানায়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি আহমেদাবাদে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। দুই দেশের সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, নিরাপত্তা ইস্যুতে আহমেদাবাদের ভেন্যুতে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল পিসিবি। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলে বিসিসিআই সম্মতি দেওয়ার পরই আহমেদাবাদে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

প্রস্তাবিত হাইব্রিড মডেলের এশিয়া কাপ অনুসারে আয়োজক পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হবে শ্রীলঙ্কাকে। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচগুলো। হাইব্রিড মডেল অনুসারে, পাকিস্তানে চার বা পাঁচটি ম্যাচ হতে পারে। ভারতের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এমনকি ভারত ফাইনালে উঠলেও, নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ