অন্যদৃষ্টি অনলাইন।।
বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হবে।
বিষয়টি নিশ্চিত করে ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারাও উপস্থিত থাকবেন।
বৈঠকে একদাশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান মিন্টু।
You must be logged in to post a comment.