আর আর চৌধুরী, নওগাঁ।।
নওগাঁয় সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫৬ জন উপকারভোগীদের মাঝে ২ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ কালে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, “বনবিভাগের জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বনবিভাগের কোন জমি দখল হতে দেওয়া হবেনা।”
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি, বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আ. গাফফার, রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান লিটন, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, ধামুরহাট থানার ওসি জাকিরুল ইসলাম, বনবিট কর্মকর্তা আ. মান্নান, পাইকবান্দা বিট অফিসার লক্ষন চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সালেহ উদ্দিন প্রমুখ।
এ সময় সর্বোচ্চ লভ্যাংশের চেক প্রাপ্ত হন ধুরইল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এরশাদ আলী, তার প্রাপ্ত লভ্যাংশের পরিমান ১৩ লাখ ০৭ হাজার ৯৭০ টাকা। এর আগে মন্ত্রী আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকা পরিদর্শণ করেন এবং খুব শ্রীঘ্রই শালবন এলাকা বেষ্টিত জাতীয় উদ্যান দর্শনার্থী আকর্ষণ করতে পার্ক, মিউজিয়ামসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মান করা হবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় জানান মাননীয় মন্ত্রী শাহাব উদ্দিন।
You must be logged in to post a comment.