বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুদা দারিদ্র বৈসাম্যহীন সোনার বাংলা গড়ার : বেগম হাবিবুন নাহার (এম.পি)

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ৯:২৮ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

”বঙ্গবন্ধুর ছিলেন স্বাধীন বাংলার স্বপ্ন সারথি, ৭১ পরবর্তী সময়ে স্বাধীন বাংঙ্গালীদের নিয়ে বঙ্গবন্ধুর যখন একটি ক্ষুধা, দারিদ্র, বৈসাম্যহীন সোনার বাংলা বাংলা গড়ার প্রতিস্রুতি নিয়ে রাস্ট্র পরিচালনা করতে যখন বাংঙ্গালীদের সাথে নিয়ে এক সাথে কাজ শুরু করলের ঠিক তখনই কিছু বিপথগামী সেনাদের বুলেটে নিস্তাব্দ হয়ে গিয়েছিলো গোটা দেশ।

থমকে গিয়েছিল ৭ কোটি বাংঙ্গালীদের সকল আশা ও স্বপ্নের রাস্ট্র নায়কের পথচলা। স্বাধীনতা বিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। একই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। প্রতিবারেই তারা সাময়িকভাবে সফল হলেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার প্রক্রিয়া চলমান আছে বলে উপমন্ত্রী বলেন যথাসময়ে সকল হত্যাকাণ্ডের বিচায় প্রক্রিয়া সম্পন্ন হবে।”

বক্তব্যের শুরুতেই ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ আগস্ট ২০০৪ পর্যন্ত নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সব হত্যাকারীকে বিচারের আওতায় আনার সরকারি উদ্যোগের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। জাতীয় সব ষড়যন্ত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি ও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন বন, পরিবেশ ও জলবায়ু বিসয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম,পি)। মিঠাখালী ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩ টায় মোংলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের অস্থীয় কার্য্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মিঠাখালী ইউ,পি আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে  ওন্যনের মধ্যে বক্তৃতা রাখেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদর, মোংলা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মিসেস কামরুনাহার হাই, মিঠাখালী ইউ,পি আ,লীগের সাধারণ সম্পাদক বাবু প্রতিশ চন্দ্র হালদার, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, মিঠাখালী ৯ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ আরিফ ফকির, মিঠাখালী ইউ,পি ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হাওলাদার, প্রমুখ।

এর আগে শেক সভা স্থলে শোক র‍্যালী সহকারে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী সমর্থকরা জড় হতে থাকে, শোকসভা পরিনত হয় জনসমুদ্রে।

আলোচনা সভার পর সব শহীদদের বিদেহী আত্মার কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ