ফয়সাল হাবিব সানি (স্টাফ রিপোর্টার)।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি৷
উল্লেখ্য, এর পূর্বে বেলা ১১টায় বঙ্গবন্ধুর পুণ্যভূমি টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের নবনির্বাচিত নেতারা সঙ্গে রয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো গোপালগঞ্জে বিরাজ করছে নানান উৎসাহ-উদ্দীপনা এবং ইতোমধ্যেই পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, দলীয় কর্মসূচি শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা জানা গেছে।
You must be logged in to post a comment.