ফুলের শুভেচ্ছা আর ভালবাসার সিক্ত তারিকুল ইসলাম তারিক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২০ মার্চ, ২০১৯, ১১:১৭ পূর্বাহ্ন

মো: মানিক, দিনাজপুর থেকে ।।

 

নেতাকর্মী ও সর্ব স্তরের মানুষের ভালবাসা, অভিনন্দন আর ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন-চিরিরবন্দর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম তারিক।

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: তারিকুল ইসলাম তারিক। গত ১৮ মার্চ সোমবার ৮৩ হাজার ৮ শত ৩৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

অন্যদিকে তার প্রতিদ্বন্দী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল হক মুকুল পেয়েছেন ২৬ হাজার ৮ শত ৮৫ ভোট। বিজয়ী হয়ে তিনি বলেন, আজকের জয় চিরিরবন্দরের মানুষের ভালবাসার ফসল। ফলাফল ভাল হবে আগেই ভেবেছিলাম। তবে এতো ভাল হবে তা ভাবিনি। সোমবার রাতে ফলাফল ঘোষনার পর নেতাকর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এরপর গতকাল সকাল থেকে অনেক নেতাকর্মী বাসভবনে তাকে অভিনন্দন জানান। বিকালে উপজেলার বিভিন্ন স্থানে তাকে উপজেলা সেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে বরন করেন তাদের প্রিয় ব্যাক্তিকে।

 

 

 

অন্যদৃষ্টি/মানিক/২০/০৩/২০১৯ইং 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ