প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করতে পারেন না: নাসিম

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১২:১৮ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি ডেস্ক।।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধু কন্যা একমাত্র রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করতে পারেন না।

শনিবার ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের মুলিবাড়িতে স্থাপিত জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়টি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবিও বুয়েট প্রশাসন মেনে নিয়েছে। অথচ বিএনপি এই হত্যাকাণ্ড নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

ভারত সফর ও চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এই চুক্তি নিয়ে মিথ্যাচার করছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেক চুক্তি করেছে। অথচ এই বিএনপি এখন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশর চুক্তি নিয়ে মিথ্যাচার করছে। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ