অন্যদৃষ্টি ডেস্ক।।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ নিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে যারা বা যেসব ব্যবসায়ী মাঠে নেমেছে, তাদের কোন রক্ষা নেই। অবশ্যই জনগনের আদালতে ওই ব্যবসায়ীদের দাঁড় করানো হবে।
সোমবার দুপুরে রংপুর মহানগরীর সেন্টাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। মাঠে দশটি টিম কাজ করছে। ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫টাকা করে পেঁয়াজ বিক্রয় করছেন। রংপুরে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রয়ের ব্যপারে ব্যবস্থা নেয়া হবে। যাতে মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধা না হয়।
মন্ত্রী বলেন, কিছু অবৈধ মজুদদারের কারণেই দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মন্ত্রী বলেন, কিছু অবৈধ মজুদদারের কারণেই দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
You must be logged in to post a comment.