নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ-মালয়েশিয়া নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১০:৪৮ অপরাহ্ন

দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল। সোমবার রাত ১২টায় দলটি ঢাকায় অবতরণ করে।

ঢাকায় পৌঁছানোর একদিন পর মঙ্গলবার ২১ জুন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম টার্ফে বিকেল থেকেই অনুশীলন শুরু করেছে সফরকারী দল। প্রস্তুতি নিতে শুরু করেছে স্বাগতিক বাংলাদেশের মেয়েরাও।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মালয়েশিয়ার মেয়েরা টার্ফে অনুশীলন করে। অন্যদিকে বাংলাদেশ নারী ফুটবল দল বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করে।

আগামী ২৩ ও ২৬ জুন সন্ধ্যা ৬টায় একই স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ