নওগাঁ ফুটবলে বদলগাছী ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৮:৩৮ অপরাহ্ন

নওগাঁয় যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করাসহ হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার বিকালে সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় নওগাঁ ফুটবল একাডেমী দল বদলগাছী ফুটবল একাডেমী দলকে ৪-০গোলে হারিয়ে বিজয়ী হয়। ফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন নওগাঁ ফুটবল একাডেমীর খেলোয়ার আবু সাইদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদর ক্রীড়া সংস্থার সম্পাদক আবু মো: বখতিয়ার ইনাম ববিন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার এনামুল হক প্রমুখ।

প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করে। চলতি মাসের ২১তারিখে প্রতিযোগিতা শুরু হয়েছিলো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ