আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া) ।।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আন্দোলনের হুমকি দিয়ে খালেদা জিয়ার মুক্তির সুযোগ নেই। আওয়ামীলীগ গণমানুষের দল। আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে কোনও লাভ নেই। কারন আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। তাই আন্দোলনের হুমকি দিয়ে কোন ফয়দা পওয়া যাবে না। বেগম খালেদা জিয়াকে পরাজিত করেই আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে।
তিনি বলেন, তারেক রহমান রাজনৈতিক দলের নয় সন্ত্রাসী দলের যোগ্য নেতা। তারেক রহমান এ দেশের সবচেয়ে বড় দূর্নীতিবাজ ও সন্ত্রাসী। সে যদি কোন দলের নেতা হয় তবে শঙ্কিত হতে হয়। তাই বিএনপিকে রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দল বলাই উত্তম। কিন্তু দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব দেখতে চায়না।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউশনে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ কা ম সরওয়ার জাহান বাদশাহ প্রমুখ।
সম্বেলনে আফাজ উদ্দিন আহমেদকে পুনরায় সভাপতি, বর্তমান সংসদ সদস্য অ্যাড. আ কা ম সরওয়ার জাহান বাদশাকে সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ রেজাউল হক চৌধুরীকে সহ-সভাপতি এবং অ্যাড. শরিফ উদ্দিন রিমনকে সাধারণ সম্পাদক করে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।
দৌলতপুর উপজেলা আওয়ামীলাগের ত্রি–বার্ষিক কাউন্সিল প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত হলো। এ উপজেলায় সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৩ সালে। সম্বেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে।
You must be logged in to post a comment.