দেশে আ’লীগের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না : ফখরুল 

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ মে, ২০২২, ৯:১৩ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামীলীগের অধীনে এ দেশে আর কোন নির্বাচন হবে না, হতে দেওয়াও হবে না। এই ভোট ডাকাত ও মাফিয়া সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকার কায়েম করা হবে। আর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন গঠিত নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীন নির্বাচন হবে।”

তিনি বলেন, “এ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, বিনা পয়সায় সার দিবে,আর দশ টাকা কেজি চাল খাওয়াবে।টাকা ছাড়া ঘরে ঘরে কেও চাকরী পায়নি। তাও আ’লীগ না করলে কারো চাকরী হয়নি।দেশের মানুষ সর্বোচ্চ মুল্য দিয়ে এখন চাল কিনে খাচ্ছেন। কোন কৃষক সারও বিনা পয়সায় পয়নি।এ সরকার প্রতারণা ও ভাউতাবাজীর সরকার।”

মির্জা ফখরুল ইসলাম শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সম্মেলন চলাকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান লন্ডন থেকে দুপুর ১২.৩০ টায় ভার্চুয়ালি সংযুক্ত হন।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ূর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. এম এ মজিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জেলা যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল ওহাব, নির্বাহী সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, সদর উপজেলা সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, মহেশপুর পৌর সভাপতি আমিরুল ইসলাম চন্নু, মহেশপুর উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, শৈলকূপা পৌর সভাপতি আবু তালেব, উপজেলা সভাপতি আবুল হোসেন, কোটচাঁদপুর পৌর সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, হরিণাকুন্ডু পৌর সভাপতি জিন্নাতুল হক খাঁন ও উপজেলা সভাপতি আবুল হোসেন মাস্টার প্রমুখ।

সম্মেলনে ঝিনাইদহ জেলার ১০ টি ইউনিটের ১০১০ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে জাহিদুজ্জামান মনা ও সাজেদুর রহমান পপ্পু নির্বাচিত হন।

উল্লেখ্য সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড এম এ মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ