রাশেদুজ্জামান রিমন।।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলণে পূণরায় আলহাজ¦ সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক ঘোষনা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলণে সভাপতি, সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও দলের কুষ্টিয়া জেলার সহ-সভাপতি হিসেবে হাজী রবিউল ইসলাম ও জাহিদ হোসেন জাফর, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক ঘোষ ও ১নং সদস্য আনোয়ার আলীর নাম ঘোষণা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “দলের ভেতরে কোন্দল সৃষ্টি করা যাবে না। দল ভারী করার জন্য আপনারা খারাপ লোক, সুবিধাবাদী লোকজনকে ভেড়াবেন না। ঘরের ভেতরে ঘর, মশারির ভেতরে মশারি টাঙাবেন না। নেতৃত্বে যাতে মৌসুমী পাখিরা না আসতে পারে সেদিকে নজর রাখবেন। দুর্দিনে এইসব মৌসুমী নেতারা সব হিমালয় কৈলাশ পর্বতে পালিয়ে যাবে। তখন পাঁচ হাজার ওয়াটের বাল্ব জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, “কুষ্টিয়া একসময় সন্ত্রাসী অধ্যুষিত এলাকা ছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। রোলমডেল কুষ্টিয়া গড়ে তুলতে আসুন আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে শান্তির কুষ্টিয়া হিসেবে পরিণত করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করি।”
জেলা আওয়ামী লীগের এ সম্মেলণে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রহমান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা, বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ.ক.ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য ৫ বছর পূর্বে ২০১৪ সালে সর্বশেষ সম্মেলনে গঠিত কমিতে আলহাজ¦ সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এবারও নেতৃবৃন্দ তাদের এ পদ অপরিবর্তিত রাখলেন।
You must be logged in to post a comment.