দশম সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৩:১৯ অপরাহ্ন

ঢাকা টেস্টে সতীর্থ সাকিবের সেঞ্চুরি মিসের হতাশার মতো ভুল করেননি মুশফিকুর রহিম। আইরিশ পেসার মার্ক এডায়ারকে দারুণ এক বাউন্ডারি মেরে  সেঞ্চুরি তুলে নিলেন মিস্টার ডিপেন্ডেবল।

এডায়ারের আউটসাইড অফের বল থার্ডম্যান দিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল ব্যাটে লেগে উইকেটরক্ষক-স্লিপের মাঝ দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে।

ব্যাটিংয়ের পরও মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

তবে ১৩৫ বলে মিস্টার ডিপেন্ডেবল দেখা পান ক্যারিয়ারের দশম সেঞ্চুরির। ১৩টি চার ও ১টি ছয়ে সেঞ্চুরির ইনিংসটি সাজান মুশফিক। এর আগে ফিফটি পেয়েছিলেন ৬৯ বলে।

এ রিপোর্ট লেখার সময় অবশ্য ৭০ রানের লিডও নিয়ে ফেলেছে বাংলাদেশ। এ সময় টাইগারদের রান ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৪। ১১১ রান নিয়ে মুশফিকুর রহিম এবং লিটন দাস ব্যাট করছিলেন ৪২ রান নিয়ে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ