জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে হাজী মো. শাহ জাহান, গাইবান্ধা-০৩ আসনে মইনুর রাব্বী চৌধুরী ও বাগেরহাট-০৪ আসনে সাজন কুমার মিস্ত্রী।
সোমবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সাথে বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এর আগে, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেদের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
You must be logged in to post a comment.