এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়ার ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের এক গাঁজা সেবনকারীকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ৷
পুলিশ স্থানীয়দের সূত্রে জানা যায়, গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দিঘা গ্রামের মনোয়ার হোসেনের পুত্র রতন আলী (২৫) গোস্বামী দূর্গাপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গাঁজা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে ইবি থানার ওসি রতন শেখের নেতৃত্বে পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজা সেবন অবস্থায় রতন আলীকে আটক করে ৷
এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মাদক আইনে রতন আলীর নামে একটি মামলা হয়েছে ৷ যার নং ৬/১৯ ৷
পরে কুষ্টিয়া সদর ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী মোবাইল কোর্ট বসিয়ে বিচারক হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারনীর ১৯(ক) এর টেবিলের ২১ নং অপরাধে দোষী সাব্যাস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাঁজা দেন ৷
You must be logged in to post a comment.