গোলাম মাহমুদ কেন্দ্রীয় যুবসেনার সভাপতি, সম্পাদক আবু আজম

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ৭:১৭ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে গোলাম মাহমুদ ভূইয়া মানিক-কে সভাপতি, সৈয়দ মুহাম্মদ আবু আজম সাধারণ সম্পাদক  ও  আবু মুছা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৮৬ জন বিশিষ্ট কমিটি ঘোষনা করেন ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান আল্লামা এম. এ মান্নান।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকা, ফেনী সমিতির মিলনায়তন হল রুমে বিকালে অনুষ্ঠিত যুবসেনার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষনা করা হয়।

কেন্দ্রীয় যুবসেনার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাহমুদ ভূইয়া মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব জননেতা এম.এ. মান্নান,  প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,  কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব এম.এ মতিন।

সম্মেলন শেষে গঠনতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ ইসলামী যুবসেনা ২০১৯-২১ সেশনের জন্য ৮৬ জন বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন এবং পরবর্তীতে কমিটি অনুমোদন প্রদান করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ