খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার নাটক করছে: মির্জা ফখরুল

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯, ৬:১১ অপরাহ্ন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক ।।

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বেগম জিয়াকে দ্রুত জামিন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘নাটক বাদ দিয়ে দয়া করে তার জীবন রক্ষা করার জন্য জামিনে মুক্তি দিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ করে দিন।’

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা ভয়ের পরিস্থিতি তৈরি করে দেশ শাসন করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও আগের অবস্থা ফিরে এসেছে। পুলিশ নেতাকর্মীদের হয়রানি করছে।

তিনি আরও বলেন, আজকে সরকার পুরোপুরি ব্যর্থ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রত্যেকটি সূচক কমেছে। গার্মেন্ট শিল্প ধ্বংস। রফতানি কমেছে। দেশকে খালি কলসির দিকে নিয়ে গেছে সরকার। এখন দুর্বৃত্তদের কবলে দেশ। রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশকে ফোকলা করে দিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ