কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: একজনের ১৪ বছরের কারাদণ্ড

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ৫:২০ অপরাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়া জেলা জজ আদালত কুষ্টিয়ার দৌলতপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় রাকিবুল সরদার ওরফে রাকিব নামে একজনের ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল বর্তমানে পলাতক রয়েছে। সে উপজেলার দৌলতখালী সরদার পাড়ার বাসিন্দা খালেক সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, রাকিব একই গ্রামের ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম নিবেদন করতো। রাজি না হলে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে রাকিব ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর ভাই দৌলতপুর থানায় মামলা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলিরা (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা দিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ