কুষ্টিয়ার বটতৈল জিকে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:৫০ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় জিকে সেচ খাল থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় স্থানীয়রা জিকে সেচ খালে গোসল করতে গেলে ভেসে উঠা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পা‌ঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার কুণ্ডু জানান, লাশটির পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে পানির স্রো‌তে লাশটি ভেসে আসতে পারে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ