কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া সদর উপজেলার খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক মঞ্চায়ণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
স্কুলের প্রধান শিক্ষক মোঃ সালেহীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সফর উদ্দিন ৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও পাটিকাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ, মালেক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শারফুদ্দিন আহমেদ মানিক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিনসহ স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কোহিনুর খানম ৷
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে ২৬ মার্চ সকালে বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় পুস্প অর্পন এবং দোয়া মোনাজাত করা হয় ৷ পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহীনের নেতৃত্বে এক বিশাল র্র্যালী বের হয়ে পাটিকাবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে মিলিত হয় ৷
এছাড়াও পাটিকাবাড়ীর কৃতি সন্তান, কুয়েত প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী শারফুদ্দিন আহমেদ মানিক এর সার্বিক প্রচেষ্টা ও অর্থায়নে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীতেই সাধারণ জ্ঞান প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয় ৷ সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ সানি ৷
You must be logged in to post a comment.