কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সাগর (৩০) রবিবার দুপুর আনুমানিক তিনটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ।

জানা যায়, সাগর বিদ্যুৎস্পৃষ্ট হবার পর তার পরিবারের লোকজন তড়িৎগতিতে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । প্রাথমিক চিকিৎসা দেবার পর কর্তব্যরত ডাক্তার সাগরকে মৃত ঘোষণা করে। সাগরের লাশ তার নিজ বাড়িতে নিয়ে যাবার পর নড়ে ওঠা দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সাগরের পরিবারের মধ্যে আশার সঞ্চার হয় যে সাগর বেঁচে আছে ।

পরবর্তীতে সাগরকে তার পরিবারের লোকজন কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সাগরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ