কাতার বিশ্বকাপের থিম সং প্রকাশ

ক্রীড়া ডেস্ক
সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ন

দিন যত যাচ্ছে ততই এগিয়ে আসছে কাতার বিশ্বকাপ। বছরের শুরু থেকেই ফুটবল ভক্তদের মধ্যে চলছে উন্মাদনা। সেই উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিতে ১ এপ্রিল বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে ফিফা।

আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘হায়া হায়া’ সুরে মেতে উঠবে ফুটবল বিশ্ব।

‘হায়া হায়া’গানের মাধ্যমে বিশ্বকে এক ছাতার নিচে আনার বার্তা দেওয়ার চেষ্টা করেছে ফিফা। ৩ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি গেয়েছেন নাইজেরিয়ান পপ স্টার ডেভিড আদেলেকে, যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কারডোনা ও কাতারি গায়িকা আয়শা। গতকাল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে গানটি গেয়ে শোনান তারা।

বিশ্বকাপে যেদিন আর্জেন্টিনা-ব্রাজিলের খেলাবিশ্বকাপে যেদিন আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা

থিম সং নিয়ে ফিফার চিফ কমার্শিয়াল অফিসার কায় মাদাতি জানিয়েছেন, ‘আমেরিকা, আফ্রিকা ও আরবের তারকাদের সঙ্গে এনে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করছি, ফুটবল ও সংগীত গোটা পৃথিবীকে এক করতে পারে।’

কাতার বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য একাধিক গান প্রকাশ করবে ফিফা। তারই প্রথম গান হায়া হায়া। ১৯৬২ বিশ্বকাপ থেকে নিয়মিত থিম সং বের করছে ফিফা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ