”ওরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে একদিনে সারাদেশে রক্তের বন্যা বইয়ে দেবে”

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৯:০৮ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

বিকল্প কেউ ক্ষমতায় এলে দেশ অন্ধকারে চলে যাবে। এদেশ আগুন সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে যাবে। ওরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে একদিনে সারাদেশে রক্তের বন্যা বইয়ে দেবে। একদিনে সারাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।’

তিনি বলেন, ‘ওরা ক্ষমতায় আসলে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করা হবে। এদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করবে।’

রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে, বিজয় দিবস উপলক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সকালে জেলার রাজাঝি’র দীঘি পাড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘কোনো অপশক্তিই ৩০শে ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘৩০শে ডিসেম্বর নির্বাচন হবে। ইনশাল্লাহ নির্বাচন হবে। কোনও অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না। বিএনপি এমনভাবে হামলার ছক কেটেছে যে এ পর্যন্ত দু’জনের প্রানহাণি ঘটেছে। দু’জনই আওয়ামী লীগের কর্মী।’

নোয়াখালীতে বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর গুলির ঘটনায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরাই পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়।’ বিএনপি তাদের নিজেদের দোষ আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ