মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পরে ক্রাইস্টচার্চে সিরিজ় জয়ের লক্ষ্যে আজ, রবিবার নামছে বাংলাদেশ।
নিউজ়িল্যান্ডের সঙ্গে দুই টেস্টের সিরিজ়ে আপাতত ১-০ এগিয়ে মোমিনুল হকের দল। প্রথম টেস্ট জেতার পরেই ক্রিকেটবিশ্বে ফের চর্চা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ দলকে ঘিরে।
আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জোরে বোলার ইবাদত হোসেন। উইকেট নিয়ে তাঁর স্যালুট করার উৎসব মন জয় করে প্রত্যেকের। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো চান, এ বার সিরিজ় জিতে আরও এক বার ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিল ইবাদতরা।
শনিবার, ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ডমিঙ্গো জানিয়েছেন তাঁর দল এমন একটি লক্ষ্যের পিছনে ছুটছে, যে স্বপ্ন আগে বাংলাদেশের কোনও দল দেখার সাহসই পায়নি। তিনি নিশ্চিত, রস টেলরদের দেশ থেকে টেস্ট সিরিজ় নিয়ে ফেরা সম্ভব।
You must be logged in to post a comment.