আসিফ ফরিদের শাস্তি

ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫১ পূর্বাহ্ন

বুধবার আফগানিস্তানের বিপক্ষে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচের উত্তেজনায় মাঠেই বিতর্কে জড়ান পাকিস্থানের আসিফ আলী ও আফগানস্থানের ফরিদ আহমেদ। 

বিষয়টি ছিল বেশ দৃষ্টিকটু। তাই দুজনকেই শাস্তি পেতে হয়েছে।

আইসিসি’র আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের লেভেল ওয়ান ভঙ্গ হওয়ায় পাকিস্তানের আসিফ ও আফগানিস্তানের ফরিদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার সঙ্গে দুজনে একটি করে ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আইসিসি।

শারজায় আফাগানদের বাঁচা মরার ম্যাচটা ক্ষনে ক্ষনে রং বদলিয়েছে। ১৩০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে তার আগেই স্বীকৃত ব্যাটারদের হারিয়ে দিশেহারা পাকিস্তান। ছিলেন কেবল আসিফ আলী।

তবে ম্যাচের ১৯তম ওভারের পঞ্চম বলে আসিফকে আউট করে কি যেন একটা বলেন ফরিদ। যা শুনে আসিফ ঘুরে দাঁড়িয়ে ব্যাট দিয়ে মারার ভঙ্গি করেন। অনেকটা হাতাহাতির পর্যায়ে চলে যায় দুজন। এসময় অন্য খেলোয়াড় ও আম্পায়াররা পরিস্থিতি শান্ত করেন।

শেষ পর্যন্ত উত্তেজনার এই ম্যাচটা পাকিস্তান জিতে নেয় নাসিম শাহ’র দুই ছক্কায়। ম্যাচ শেষে গ্যালারীতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই দলের সমর্থকেরা লিপ্ত হন মারামারিতে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ