আজ অধিনায়ক আকবর হোসেন মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী, নেই কোন আনুষ্ঠানিকতা

মহসিন মোল্যা,মাগুরা
রবিবার, ২ মে, ২০২১, ২:২৬ অপরাহ্ন

 

২৩ কার্তিক ১৩৩৪ বঙ্গাব্দে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়া। আজ ২ মে রবিবার তাঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের ২ মে (১৮ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ) বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তাঁর মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা এবং তাঁর নেতৃত্ব প্রদান করা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগে নেই কোন আনুষ্ঠানিকতা। অধিনায়ক আকবর হোসেন মিয়ার বলিষ্ঠ নেতৃত্বের জন্যই জাতির জনক বঙ্গবন্ধু তাকে ‘বীর সেনাপতি’ অভিহিত করেছিলেন। স্বাধীনতার পরবর্তী কালে প্রথম দেখাতেই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন।

নিয়মিত অনিয়মিত প্রায় ১২’ শ’র এক বিশাল মুক্তিফৌজ এর কমান্ডার আকবর হোসেন ছিল পাকিস্থানী বাহিনীর ভীত কাঁপানো আতঙ্ক। স্হানীয় রাজাকার ও ডাকাততেরা তার নাম শুনলেই ভয়ে স্তম্ভিত হয়ে যেত। তৎকালিন ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, কুষ্টিয়া, শৈলকুপা এবং শ্রীপুরের বিস্তীর্ণ অঞ্চলে পাক হানাদার বাহিনীদের দমনে বাঘের মত গর্জে বেড়িয়েছিলেন। নিজেই সম্মুখ সমরে থেকে ২৭ টি যুদ্ধের নেতৃত্ব দানকারী এক মহান বীরের নাম অধিনায়ক আকবর হোসেন।

এ বিষয়ে অধিনায়ক আকবর হোসেন মিয়ার সুযোগ্য সন্তান সাবেক শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া বলেন, “ক্ষমতার গোপন বাহুডোরে এই মানুষটিকে বর্তমান ক্ষমতাধরেরা স্মরণ করা পর্যন্ত ভূলে গিয়েছেন! অত্যন্ত দূঃখের বিষয় আজ অবধি তাঁর কোন মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা এবং আওয়ামীলীগ কোন আনুষ্ঠানিকতা তো করেননি, এমন কি দোয়া মাহফিল পর্যন্ত করেনি।”

মাগুরাতে আওয়ামী লীগের সাংগঠনিক বর্ণনা করতে হলে প্রথমে এই নামটিই নিতে হয়। তিনি ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সুনামের সাথে কয়েক বার শ্রীকোল ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছিলেন। সমগ্র বাংলাদেশে মুক্তিযুদ্ধে যতগুলো আঞ্চলিক বাহিনী প্রধাণ আছেন তার মধ্যে প্রথম সারিতে এই নামটিই নিতে হয়। সাধারণ ভাবে যিনি বীর উত্তম খেতাব পাওয়ার অধিকার রাখেন সেই তিনি কখনো রাষ্ট্রীয় সম্মান চাননি! চেয়েছেন আপামোর মানুষের হৃদয়ে গেঁথে থাকতে। তাই থেকেছেন আজন্ম।

মরহুম অধিনায়ক আকবর হোসেন মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মহল গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ করেছেন। করোনাকালিন পরিস্হিতি বিবেচনায় মরহুম আকবর হোসেন মিয়ার পরিবারের পক্ষ থেকে আজ সন্ধ্যায় সিমিত পরিসরে বিভিন্ন মসজিদে দোয়ার মাহফিলের অায়োজন করা হবে বলে জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ