আগামী বছর বাংলাদেশে আসছে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন

ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছর বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ফেব্রুয়ারি মাসে এই সফর অনুষ্ঠিত হবে।

এতে তারা বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ হবে।

২০২৩ সাল পর্যন্ত এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেখানেই এই সিরিজের কথা উল্লেখ করা হয়েছে।

তবে এখনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। বলা হয়েছে, ফেব্রুয়ারি-মার্চে সিরিজটি মাঠে গড়াবে। এমনটা হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরই সিরিজটি শুরু হতে পারে।

এর আগে সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশে এসে সিরিজ খেলে যায় আফগানিস্তান। সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা। ত্রিদেশীয় সিরিজ অপর দল জিম্বাবুয়ে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ