কুষ্টিয়া স্থানীয় গণতন্ত্র মূল্যায়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৮:২৯ অপরাহ্ন

রাশেদুজ্জামান রিমন ॥

কুষ্টিয়ায় আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে স্থানীয় গণতন্ত্র মূল্যায়ন বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের খেয়া রেস্তোরাঁর সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলার মিরপুর উপজেলার একটি নমুনা জরিপের প্রাথমিক তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে এ সংলাপ আয়োজন করা হয়।

গণতন্ত্রের উপর কর্মরত আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল আইডিয়া কর্তৃক প্রণীত স্থানীয় গণতন্ত্র মূল্যায়ন ফ্রেমওয়ার্ক অনুযায়ী ২শ’ জন মানুষের মধ্যে এ জরিপটি পরিচালিত হয়েছে। স্থানীয় গণতন্ত্রের গুণমান যাচাই করার জন্য স্থানীয় গণতন্ত্র মূল্যায়ন ফ্রেমওয়ার্ক তৈরী করা হয়েছে।  শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচিত জনপ্রতিনিধি, পেশাজীবি, শ্রমজীবি, সাংবাদিক, ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের মধ্য থেকে জরিপের উপাত্ত সংগ্রহ করা হয়।

সংলাপে অংশগ্রহণ করেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর আমান, বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা, দৈনিক কুষ্টিয়ার সংবাদ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান লাকি, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এম এ জিহাদ, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী আব্দুস সালাম খান, নিকুশিমাজ সংস্থার নির্বাহী পরিচালক সালমা সুলতানা, প্রভাতী পল্লী উন্নয়ন সংস্থার উপ-পরিচালক হাসান ইকবাল রাসেল, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক আহ্বায়ক দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবির হিমু, দৈনিক ডেইলি সানের প্রতিনিধি রেজাউল করিম রেজা, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম স্বপন, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক ইমদাদুল ইসলাম জোয়ার্দ্দার, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক সাজেদুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলম মোস্তফা প্রমুখ।

সংলাপে স্থানীয় গণতন্ত্র বিষয়ক গঠনমূলক আলোচনা করেন বক্তারাসংলাপের সঞ্চালনা করেন আলো সংস্থার প্রকল্প সমন্বয়কারী জার্জিস আল মাহমুদ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ