কুষ্টিয়া সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ৫:০৩ অপরাহ্ন

রাশেদুজ্জামান রিমন ॥

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১শ’ ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী টেংকু আলী (৩০) উপজেলার ঘরেরপাড়া গ্রামের ভুট্টো সরকারের ছেলে।

সোমবার বিকেলে চরচিলমারী বিওপি‘র হাবিলদার শামছুল আলমের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার-১৫৭/৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে আনুমানিক ১৭০০ গজ পশ্চিম দিকে আকন্দপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ’ ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

৪৭ বর্ডার গাড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু বিন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ