রাতের আঁধারে একশো পরিবারে ইফতার সামগ্রী পৌঁছালেন ইমাম হোসাইনী কাফেলা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ১২:৩৭ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

করোনার কারণে কর্মহীন হয়ে পড়ে এলাকার অসহায় ও দুস্থ একশো পরিবারের মাঝে রাতের আঁধারে ইফতার সামগ্রী পৌঁছে দেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার নেতৃবৃন্দ।

রোববার (১৯ এপ্রিল) রাতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ঘরে ঘরে গিয়ে এ ইফতার সামগ্রী পৌঁছে দেন।

পৌঁছে দিতে সহযোগিতা করেন,দেলোয়ার হোসাইন, ওয়াহিদ হোসেন সুমন,ইব্রাহিম হোসাইন, কামাল হোসেন আরাফাত, আবু আহাদ,মুহাম্মদ এয়াকুব, আজিম উদ্দীন,আবদুল মোনাফ, ইসমাইল হোসাইন, খোরশেদ আলম, মুবিনুর রশিদ, মুহসিন, তারেক সিদ্দিকী, আরিফুর ইসলাম, আরজু,জামাল হোসেন, মাসুদ,ওমর ফারুকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে বিকালে এ ইফতার সামগ্রী প্যাকেটজাত করণসহ সকল মানবজাতিকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সংক্ষিপ্ত পরিসরে মোনাজাত করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আলীশাহ নেছারী।

এ সময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আবু তাহের মেম্বার, শফিউল আলম,আকতার হোসাইন, আশরাফুল হক হারুন,আবদুল মোতাবেক বাবুল, জাকির হোসাইন,কামাল আহমদ সাইফু, সাইফু উদ্দীন মানিক, সাজ্জাদ হোসেন প্রমুখ দেশী ও বিদেশি উপদেষ্টাবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ