দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্রগ্রাম)।।
চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলা মরিয়মনগর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়া এলাকার জমির হোসেনের মেয়ে ও মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাঈম সায়মার বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান তাদের পিতা-মাতাকে নিজ কার্যালয়ে ডেকে আনেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অঙ্গিকার নামায় স্বাক্ষর নেন।
উল্লেখ্য যে, জান্নাতুল নাঈম সায়মার বয়স ১৮ না হলেও বিয়ের আয়োজন করে তার পরিবার। আনুষ্ঠানিক ভাবে বিয়ের যাবতীয় আয়োজন করা হলেও বাঁধ সাধে বয়স। সরকার নির্ধারিত বয়স ১৮ না হওয়ায় বিয়ের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানায় স্থানীয় জনপ্রতিধি। পরে তারা কৌশলে আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিবর্তে আদালতে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে তাদের কার্যালয়ে ডেকে আনেন। ইউএনও তাদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং এই কাজে সরকারি বিধিনিষেধ সম্পর্কে সতর্ক করেন। তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝতে পেরে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বাল্যবিয়ের যাবতীয় আয়োজন থেকে বিরত থাকবেন বলে অঙ্গিকার নামায় স্বাক্ষর প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এর কারণে অকালে নষ্ট হয়ে যায় কিশোর-কিশোরীদের জীবন। তাই রাংগুনিয়ায় কোনভাবে বাল্যবিয়ে হতে দেওয়া যাবে না। এই ধরণের আয়োজনের সাথে যারা জড়িত থাক বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিয়ে সহ সামাজিক অপরাধ নির্মূলে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।’
You must be logged in to post a comment.