দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্রগ্রাম)।।
চট্টগ্রামে রাংগুনিয়া উপজেলা পোমরা ইউনিয়নের বিভিন্ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে পথসভা করেছেন ড.হাসান মাহমুদ।
সোমবার (৪ নভেম্বর) বিকালে শান্তিরহাট বাজারস্থ পোমরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সাবেক সভাপতি অালহাজ্ব জহির অাহমদ চৌধুরী সভাপতিত্বে ও পোমরা ইউনিয়নের সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকল্প উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী ও অাওয়ামীলীগের সরকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাসান মাহমুদ এমপি। তিনি রাংগুনিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অাগামী সংসদ নিবার্চনে ও জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেয়ার অাহবান জানান। তিনি অারো বলেন, অামি প্রায় পোমরায় শত কোটি টাকার উন্নয়ন করেছি। অাগামী সংসদ নিবার্চনে অামাকে অাবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে পোমরার অসমাপ্ত কাজ শেষ করার ও চেষ্টা করবো।
উদ্বোধনী বক্তব্য রাখেন, পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দীন চৌধুরী। উদ্বোধনী বক্তব্য বলেন,গত দশ বছরে ড.হাসান মাহমুদ রাংগুনিয়া পোমরায় এলাকায় অতুলনীয় উন্নয়ন করেছে। পোমরার এমন কোন জনপথ, স্কুল, কলেজ বা মাদরাসা নেই,যেখানে হাসান মাহমুদ উন্নয়ন করেনি।অাগামী সংসদে ও তাঁকে জয়যুক্ত করার অাহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা অা’লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বেদারুল অালম বেদার,উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাংগুনিয়া উপজেলা অা’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামশুল অালম চৌধুরী,সদস্য জসিম উদ্দীন মুন্সি,জাহেদুল অালম চৌধুরী, এমরুল করিম রাশেদ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য অানোয়ার অাজিজ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বি.কে লিটন চৌধুরী,সাধারণ সম্পাদক ইউনুচ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল অালম,পোমরা ইউপি সদস্য অাবু তাহের মেম্বার,অাবু তাহের,অাবুল ফয়েজ, মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছাবের,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ অালী, উপ দপ্তর সম্পাদক অাহসান উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অালমগীর, পোমরা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক টিপলু নাথ,সদস্য জামাল উদ্দীন, পোমরার ,সাবেক ছাত্রনেতা ও পোমরা বহুমুখী একতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জাবেদ খাঁন, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি এড.রাহেলা অাখতার রেখা, পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম.অার বাবুল,যুবলীগ নেতা শফিউল অালম, ছাত্রলীগের সভাপতি অাখতারুজ্জামান,সাধারন সম্পাদক মফিজুর রহমান খাঁন, সেলিমা কলেজের সভাপতি কে.অার মামুন প্রমুখ।
উল্লেখ্য যে, পথসভার অাগে পোমরা ইউনিয়নের গত পাঁচ বছরের ১৩ টি প্রকল্পের ১৪ কোটি টাকার উন্নয়নের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করেন।
You must be logged in to post a comment.