রাংগুনিয়ায় দিনব্যাপী কঠিন চিবর দানাৎসব সম্পন্ন 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮, ৭:২৪ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্রগ্রাম)।।
চট্টগ্রামে রাংগুনিয়ায় কঠিন চিবর দান  উদযাপন পরিষদের উদ্যোগে দানোত্তম শুভ কঠিন চিবর দানাৎসব বৃহস্পতিবার ( ৮ নভেম্বর) দিনব্যাপী উত্তর পোমরা ধর্ম্মাংকুর মৈত্রী বিহারের রাউজান পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ মহামান্য উপ- সংঘরাজ ভদন্ত, ধর্মপ্রিয় মহাস্থবির মহোদয়ের সভাপতিত্বে ও বাজু মৃদুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্য রাখেন, উত্তর পোমরা ধর্ম্মাংকুর মৈত্রী বিহারের সাধারণ সম্পাদক  বাবু নীরুপন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুদূর ভারত (কলিকাতা) থেকে অাগত ডা: জিনপ্রিয় থের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পোমরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দীন চৌধুরী, ইউপি সদস্য অাবু তাহের মেম্বার প্রমুখ।
প্রধান ধর্মালোচকের বক্তব্য রাখেন,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব সদ্ধর্মকোবিদ ভদন্ত,এস.লোকজিৎ থের মহোদয়।
বিশেষ অালোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শ্রীমৎ ধর্মসেন মহাস্থবির মহোদয়, ঘাটচেক ধর্ম্মমৃত বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিজয়রক্ষিত মহাস্থবির মহোদয়,পোমরা জ্ঞানাংকুর মৈত্রী বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য শ্রীমৎ শাসনপ্রিয় মহাস্থবির মহোদয় প্রমুখ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ