মিরপুরে মাদক প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাশেদুজ্জামান রিমন ।।
শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ৭:১৬ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে মাদক প্রতিরোধ কমিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার (১ জানুয়ারী)লে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা চত্বরে “মুজিববর্ষে শপথ করি আসুন মাদকমুক্ত সমাজ গড়ি” শ্লোগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মাদকাসক্তরা পরিবার, সমাজ, দেশ ও জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তাই মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। যুব সমাজকে মাদকাসক্ত রেখে জাতি তার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবে না। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে মাদকমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই।

এতে বিষেশ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই মুন্সী মাহফিজুর রহমান, পৌর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মন্ডল।

পরে অতিথিবৃন্দ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মাস্ক বিতরণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ