মিরপুরে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র নির্মানের জন্য জমি ক্রয়

রাশেদুজ্জামান রিমন ।।
বুধবার, ১০ মার্চ, ২০২১, ৩:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র নির্মানের জন্য জমি ক্রয় করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ওই জমির মালিকের নিকট চেক বুঝে দেয়া হয়।

জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া মৌজার খাদিমপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন উপকেন্দ্র নির্মাণের জন্য ৪৫ শতক জমি ক্রয় করা হয়। যাহা বুধবার মিরপুর সাব-রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রির সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে মিরপুর জোনাল অফিসের জমির মালিকদের নিকট চেক বুঝিয়ে দেয়া হয়।

এ সময়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব কাঞ্চন কুমার হালদার, জেনারেল ম্যানেজার প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এনামুল হক, সহকারী জেনারেল ম্যানেজার মেহেদুল ইসলাম মেহেদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস বলেন, খুলনা বিভাগীয় পল্লী বিদ্যুতায়ন নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি বছর এ উপজেলার ৩টি উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে। উপকেন্দ্র ৩টি চালু হলে এলাকায় আরো মানসম্মত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। তিনি আরো বলেন খাদিমপুর উপকেন্দ্র নির্মাণের আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ