কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডাঃ বাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযুষ কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি উৎপল কুমার সেন গুপ্ত, সাধারণ সম্পাদক মীর আবু আজম সিদ্দিকী, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল প্রমুখ।
উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল হাসান খাঁনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী মিঠু।
You must be logged in to post a comment.