বিমান দূর্ঘটনা: কোন হাসপাতালে কতজন ভর্তি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা লাশ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।

সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এ ছাড়া বার্ন ইন্সটিটিউটে দুইজনের লাশ, সিএমএইচে ১১ জনের লাশ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজনের, লুবনা জেনারেল হাসপাতালে দুইজনের, উত্তরা আধুনিক হাসপাতালে একজনের- মোট ১৮ জনের লাশ রয়েছে।

আইএসপিআর এই সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ