নওগাঁয় পুলিশ কনেস্টবলের সাহসিকতায় চোরাই গরু উদ্ধারসহ দু’জন গরু চোর আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৮ জানুয়ারী, ২০২০, ৮:২৬ অপরাহ্ন

আর আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁর মহাদেবপুরে দিন-দুপুরে মাঠে বেঁধে রাখা গাভী গরু চুরি করে অটো-চার্জার যোগে বিক্রি করার উদ্দেশ্যে হাটে নিয়ে যাওয়ার সময় দু’জন পুলিশ কনেস্টবলের সাহসিকতা ও বুদ্ধিমত্তায় চোরাই গরু উদ্ধার সহ দু’জন গরু চোর আটক।

দিন-দুপুরে গরু চুরি ও চোর আটকের ঘটনাটি ঘটেছে (৮ জানুয়ারী) বুধবার বিকালে।

স্থানিয় সুত্রে জানাগেছে, (৮ জানুয়ারী) বুধবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশ্ববর্তী মাঠে নওগাঁ সদর উপজেলার বলিহার (কিসমত-কসবা) বাগানবাড়ী গ্রামের হত-দরিদ্র দিনমুজুর ময়দুল সরদারের স্ত্রী রশিদা বেগম (৪০) প্রতিদিনের ন্যায় তার গৃহ-পালিত একমাত্র সম্বল একটি গাভী ও বাছুর ছানাকে মহা-সড়কের পাশ্ববর্তী এলাকায় মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে রশিদা বেগম বার্শ্বেই একটু দূরে বসে ছিলেন। বিকাল ৪ টারদিকে ঘটনাস্থলে একটি অটো-চার্জার থামিয়ে প্রথমে একজন অটো-চার্জার থেকে নেমে গাভীর কাছে গিয়ে বসেন এবং অল্প সময়ের মধ্যেই বেঁধে রাখা গাভী গরুটি দ্রæত গতিতে মাঠ থেকে রাস্থায় রাখা অটো-চার্জারে তোলার সময় দেখতে পেয়ে রশিদা বেগম চিৎকার দিয়ে উঠলেও সে সময় অটো-চার্জারে গাভীটিকে তুলে নিয়েই দ্রæত গতীতে পালিয়ে যান অটো-চার্জারটি। এসময় গাভীর মালিক রশিদা বেগম ও ঐ চার্জারের পিছু নিয়ে মাঠ দিয়ে দৌড়াতে দৌড়াতে প্রায় দের কিঃমিঃ দূরে নওহাটামোড় বাজারে এসে কাঁদতে কাঁদতে ঘটনাটি স্থানিয় চার্জার চালকদেরকে জানাচ্ছিলেন। এসময় পার্শ্বেই থাকা নওহাটামোড় পুলিশ ফাঁড়ির দু’জন কনেস্টবল সরওয়ার ও নুরনবী ঘটনাটি শোনার সাথে সাথে তারা সম্ভাব্য কয়েকটি গ্রামিন রাস্তার মোড়ে মোবাইল ফোনে খবর দিয়ে স্থানিয়দের অটো-চার্জারে গাভী গরু দেখতে পেলে আটক করার পরামর্শ দেয়ার পাশাপাশি যেহতু মাতাজীহাট বার এজন্য ঐ দু’জন কনেস্টবল মোটর সাইকেল নিয়ে চৌমাশিয়া-টু-মাতাজীহাট পাকা রাস্তাদিয়ে দ্রুত সামনে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে খোশালবাড়ী এলাকায় গিয়ে হাতেনাতে চোরাই গাভীটি ও অটো চার্জার সহ দু’জন চোরকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসলে এসময় গরুর মালিক রশিদা বেগম তার গরুকে সনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, একজন নারী তার গৃহপালীত একটি গাভীও বাছুর ছানাকে মহা-সড়কের পার্শ্বের মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে পাশ্ববর্তী একটু দূরে অবস্থান করছিলেন। ঐ নারীর সামনেই প্রকাশ্যে দিবালোকে অটো-চার্জারে গাভীটিকে তুলেনিয়ে যাচ্ছিলেন দু’জন।

এসময় নারীটি চার্জারের পিছুনিয়ে নওহাটামোড় এসে ঘটনাটি জানালে এসময় ফাঁড়ির কনেস্টবল সরওয়ার ও নুরনবী ঘটনাটি জানতে পারেন এবং দ্রুত পদক্ষেপ নিয়ে চোরাই গরুও অটো-চার্জার সহ দুজনকে আটক করেছেন। আটককৃত দু’জন হলেন, নওগাঁ সদর উপজেলার কুতুবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে শিপন (১৯) ও একই গ্রামের ছায়েদ আলী মন্ডলের ছেলে বজলুর রশিদ (৩০)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত দু’জন শিকার করে বলেন যে, আমরা গরুটিকে বিক্রি করার জন্য মাতাজীহাটে নিয়ে যাচ্ছিলাম এবং মাতাজী হাটে অপর সহযোগী ফিরোজ (৩৫) নামের আরো একজন অবস্থান করছেন বলেও জানিয়েছেন ওসি নজরুল ইসলাম জুয়েল।

সংবাদ লেখার সময় এঘটনায় থানায় মামলা দায়ের করার পক্রিয়া চলছিলো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ