দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম)।।
চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার ফাযিল ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রসেনার কর্মী ইয়াসিন আরাফাতকে সোমবার (৫ নভেম্বর) বিকালে সন্ত্রাসীদের কৃর্তক অপহরণ করে পরবর্তীতে প্রচন্ড মারধর করে অস্ত্রের মূখে তার পেইজ বুক আইডি থেকে সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (ম.জি.আ), সৈয়্যদ মুহাম্মদ ছাবের শাহ্ (ম.জি.আ) ও ইসলামী ফ্রন্টর কেন্দ্রীয় মহাসচিব জননেতা এম.এ মতিনের বিরুদ্ধে জোরপূর্বক ভিডিও প্রচার করানো হয়।
জানা যায়, বিকালে ইয়াসিন আরাফাত রাস্তা দিয়ে যাওয়ার পথে সন্ত্রাসবাহিনী প্রায় দশ’টি মোটর সাইকেল ও দু’টি সিএনজি করে এসে তাকে গুম করে ফেলে। প্রায় ২/৩ ঘন্টা নির্মম শারীরিক নির্যাতক করে মূমুর্ষ অবস্থায়,রাউজান গহিরা মাদরাসার পশ্চিম পাশ্বে নির্জন এলাকায় সিএনজি থেকে ধাক্কা মেয়ে ফেলে চলে গেলে পরে অাহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে পাচঁলাইশ থানার জিরি করা হয়,পরে থানার ওসি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যক্ষ দোষীদের শাস্তির অাওতায় অানার অাশ্বাস দেন।
ছাত্র নির্যাতনের ঘটনার প্রতিবাদে অাজ মঙ্গলবার (৬ নভেম্বর ) সকালে চট্টগ্রাম ষোলশহর জামেয়া অাহমদিয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে মুরাদপুর চত্তরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.