কুষ্টিয়ায় মিরপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

রাশেদুজ্জামান রিমন ।।
শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ৩:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে “ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড” এর উদ্যোগে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিয়ষক সম্পাদক ব্যারিষ্টার সায়েদুল হক সুমন।

এসময় তিনি বলেন, “অর্থের অভাবে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের যাতে লেখাপড়ায় কোন সমস্যা না হয় এজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরন এগিয়ে আসতে হবে। আমাদের সর্বপ্রথম মানুষ হতে হবে। সততা ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্যোশ্যে বলেন, “কঠোর পরিশ্রম করতে হবে। বড় চাকরী কিংবা বড় মানুষ হলে হবে না, বড় মনের মানুষ হতে হবে। আমাদের দেশের জন্য কাজ করতে হবে। দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম টিপু সুলতান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নাজমুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার আব্দুর রশিদ বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের  সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির আহবায়ক আমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান নারগীস আহম্মেদ।

এসময় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর পৃষ্টপোষকতায় “আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষা বৃত্তি” নামে প্রতি বছরের ন্যায় এবারো ৫০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ