কুষ্টিয়ায় বিধবা নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাশেদুজ্জামান রিমন ।।
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৯:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে এক বিধবা নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত নারীর ছেলে ও তার বন্ধু জড়িত বলে অভিযোগ উঠেছে।
উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদহ গ্রামের মৃত ফজল বিশ্বাসের স্ত্রী মমতাজ বেগমের (৫৪) বস্তাবন্দি লাশ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ীর পাশের একটি ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মমতাজ বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিলো। মায়ের নিখোঁজের ব্যাপারে ছেলে মুন্না বাবু ২৫ জানুয়ারি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৯৮৯। এ জিডি’র সূত্রধরে ঘটনার তদন্তে নামে গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলের বন্ধু রাব্বীকে আটক করে গোয়েন্দা পুলিশ।
তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে বলে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমিনুল ইসলাম নিশ্চিত করেন। পরে ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ