কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে গৃহ হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১ মার্চ) দুপুরে জেলার সদর উপজেলার আইলচারা ইউনিয়নে বাগডাঙ্গা গ্রামে এক গৃহহীন পরিবারকে এ গৃহ হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান সিদ্দিকুর রহমান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আতিকুজ্জামান বিশ্বাস শাকিল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) প্রকৌশলী জসিম উদ্দিন।
এ সময়ে অতিথিবৃন্দ ওই গ্রামের মৃত আলম মালের ছেলে সেলিম মালের নিকট এ ঘর হস্তান্তর করেন।
উল্লেখ্য “আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে নির্মিত এ ঘর হস্তান্তর করা হয়।
You must be logged in to post a comment.