কুষ্টিয়ায় নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

রাশেদুজ্জামান রিমন ।।
বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয়ের (২৩) এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেল থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালাল।

তিনি জানান,উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলের নিচে অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র  লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে এ হত্যাকান্ড তা এখনও জানা যায়নি। মরদেহটির ময়নাতদন্ত শেষ হলেই মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ