এ দেশের মানুষ আর জঙ্গীবাদ চায় না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮, ৭:২৭ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, এ দেশের মানুষ আর জঙ্গিবাদ চায় না। শেখ হাসিনার সরকার এদেশ থেকে জঙ্গীবাদকে নিমূূল করার জন্য এখনও কাজ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য শেখ হাসিনা বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমান সরকারের ১০ বছরে সারা দেশে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর আর কোন সরকারের আমলে হয়নি। বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রমান রয়েছে।

তিনি মাদক ব্যবসায়ীদেরকে হুসিয়ারী দিয়ে বলেন, যারা এখন এ ব্যবসার সাথে জড়িত আছেন সময় আছে এ ব্যবসা ছেড়ে দেন। নইলে আপনাদের বিপদ আছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাদক নিমূলে জিরো টরারেন্স ঘোষনা করেছেন। আমরা সেই লক্ষ নিয়ে কাজ করছি। মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু সমাজের শত্রু। মাদকের হাত থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদককে এই দেশ থেকে দুর করবোই।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শেখ হাসিনার সরকার নারীদেরকে বিশেষভাবে সম্মানীত করেছে। এদেশের আলেম ওলামাদেরকে শেখ হাসিনার সরকার মর্যাদা দিয়েছেন। এখন আলেমরা শেখ হাাসিনার পদক্ষেপের সুফল পাচ্ছেন। তিনি আরও বলেন,আগামীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসতে পারলে নওগাঁর পত্নীতলাকে জেলা ঘোষনা করার আশ্বাস ও দেন তিনি।

রবিবার বিকেলে পত্নীতলার নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে থানা আ’লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পত্নীতলা থানা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার প্রমুখ বক্তব্যগন রাখেন। জনসভা শুরুর আগ থেকে ধামইরহাট ও পত্নীতলা উপজেলা থেকে নেতাকর্মীরা দলীয় প্রতিক নৌকা নিয়ে মিছিল সহকারে জনসভায় অংশ গ্রহণ করেন একই সময় মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এর নের্তৃত্বে মহাদেবপুর ও বদলগাছীর মাঠ পর্যায়ের কয়েক হাজার নেতা কর্মী মোটর সাইকেল শো-ডাউন নিয়ে যোগ দেন সমাবেশে । এর আগে গনপূর্ত বিভাগের তত্বাবধানে ৪ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে পত্নীতলাথানা ভবনের নির্মান কাজের ফলক উন্মোচন  এবং একটি বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ