ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না: ঢাবি ভিসি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সাথে নির্বাচন আয়োজন করেছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নিয়াজ আহমেদ খান বলেন, ‘স্মরণকালের সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ভোট উৎসব পালন করেছে। দু-তিনটি ছোট অভিযোগ ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি।’

সংবাদ সম্মেলনের আগে ভিসির কাছে নির্বাচনের নানা অনিয়ম এবং ক্যাম্পাসের বাইরে একটি রাজনৈতিক দলের বহিরাগত কর্মীদের উপস্থিতি নিয়ে অভিযোগ জানায় ছাত্রদল।

এই অভিযোগের বিষয়ে ঢাবি ভিসি বলেন, ‘ক্যাম্পাসের আটটি প্রবেশমুখে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন কিনা সে বিষয়ে পুলিশের সাথে কথা বলবো।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ