চীনের প্রাচীন রাজধানী খ্যাত উহান শহরে অবস্থিত হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যাল-২০২০ এ প্রথম হয়েছে বাংলাদেশের স্টল। গতকাল মঙ্গলবার হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফুড ফেস্টিভ্যালটি।
বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, কোরিয়া সহ মোট ১৫ টি দেশের শিক্ষার্থীরা এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পার্টি কমিটির সাধারণ সম্পাদক গাওচি।
অনুষ্ঠানে বক্তব্য দেন হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘আমরা বাংলাদেশী’ কমিউনিটির সভাপতি পোস্ট ডক্টরাল ফেলো ড. মোহাম্মদ শরিফুল ইসলাম। খাবার ও অন্যান্য আয়োজনে ছিলেন পি.এইচ.ডি ও মাস্টার্স গবেষক মোহাম্মদ হারুন-অর-রশিদ, বীর জাহাঙ্গীর সিরাজী, আশরাফুজ্জমান শাহ, ইসরাফিল হোসেন, রুবেল রানা, ইশাতুর নাঈম, নাইমা হোসেন, জহুরা তাহাসিন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন পি.এইচ.ডি গবেষক মোজাম্মেল হোসেন।
গতকাল সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ পর্যন্ত চলে এই প্রদর্শনী। ফেস্টিভ্যালে ছিল বাহারি রকমের খাবারের সমাহার। বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে ১৫টিরও বেশি খাবার তৈরি করা হয়। যার মধ্য ছিলো বিফ ও চিকেন খিচুড়ি, পাটি সাপটা, চমচম, ঝাল পিঠা, সুজির রসভরি, পুড়ি, সিঙারা, পাতা পিঠা, সুজির বরফি, কালো জাম, পিয়াজু, বেগুনি, আলুর চপ, পুলি পিঠা। প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।#
মো. ইসরাফিল হোসেন
মাস্টার্স গবেষক
ফুড সাইন্স এন্ড টেকনোলজি
হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়।
You must be logged in to post a comment.