শিক্ষা সচিব রেহানা পারভীনকে জনপ্রশাসনে বদলি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

মাইলস্টোন স্কুলে গত ২১ জুলাই বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের আন্দোলনের জেরে আগের সচিব সিদ্দিক জোবায়েরকে সরিয়ে দেয় সরকার।

সেই দায়িত্বে দিয়েছিলেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহেনা পারভীনকে। এর আগে সচিব পদমর্যাদায় তিনি এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ